বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বেক্সিমকো গ্রুপের ৪ প্রতিষ্ঠান কেনার প্রস্তাব বিদেশি বিনিয়োগকারীদের

অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার আলি খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম আমাদেরকে বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার অধিগ্রহণের আগ্রহপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে।”
চিঠিতে আরও বলা হয়, “নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তিস্তা সোলার লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড (স্যাটেলাইট ও ডিটিএইচ লাইসেন্স) এবং বেক্সিমকো লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক বিভাগ)।”
বেক্সিমকো ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “বেক্সিমকো গ্রুপে আমরা এমন কোনো প্রস্তাব পাইনি।”
প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
এর আগে, ৫ সেপ্টেম্বর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপের সকল সম্পত্তি জব্দ করতে এবং ছয় মাসের জন্য একজন রিসিভার (সম্পত্তির তত্ত্বাবধায়ক) নিয়োগ দিয়ে সম্পদ পরিচালনার আদেশ দেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে করা লিভ টু আপিলটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। তবে আপিল বিভাগ থেকে হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি।
দুবাই-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট বেক্সিমকো গ্রুপের লাভজনক কয়েকটি কোম্পানি অধিগ্রহণের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।
অ্যাডসামের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আমাদের গ্রাহকরা বেক্সিমকো গ্রুপের কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ অধিগ্রহণের বিষয়ে আগ্রহী। আপনি বা আপনার সরকার যদি এগুলো বিক্রির পরিকল্পনা করে থাকেন বা পুনর্গঠন করতে চান, তাহলে আলোচনা শুরু করতে আমরা আগ্রহী।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “আপনার সরকারের কৌশলের সাথে যদি এটি সামঞ্জস্যপূর্ণ হয়, আমরা কৃতজ্ঞ হব যদি পরস্পর সম্মত শর্ত অনুযায়ী বাংলাদেশ সরকারের সঙ্গে বেক্সিমকো গ্রুপের শেয়ার অধিগ্রহণের জন্য আলোচনা শুরু করা যায়।”
এই চিঠির একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *