সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, সী পার্ল রিসোর্ট এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্স। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৮.৪৯ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৫ কোটি ১৪ লাখ ৮৫ হাজার, সী পার্ল রিসোর্টের ৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার, এমারেল্ড ওয়েলের ২ কোটি ১২ লাখ ৮৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ, প্রভাতি ইন্সুরেন্সের ৭৯ লাখ ৩৮ হাজার, একমি ল্যাবরটরিজের ৭৮ লাখ ১৪ হাজার, দেশবন্ধু পলিমারের ৫৮ লাখ ৭২ হাজার এবং ফাইন ফুডসের ৪৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *