সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া বিচ হ্যাচারির ২ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামীক ব্যাংকের ৭৪ লাখ ০৯ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৭২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *