× Pujibazarpress - Follow Us
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৮৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল টি, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৬ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এদিন কোম্পানিটির ৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৯১ লাখ ৩৫ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *