ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ২১ কোটি ৩০ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৪৫টি লেনদেনে ৩৫ লাখ ২০ হাজার ৯৪৩টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির, যার পরিমাণ ৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা।
