সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ভূয়া সম্পদ দেখানোসহ নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ন্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের আর্থিক সংকটে গত বছরের শুরুতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা অবশ্য সরকার বকেয়া বিল না পেয়ে বিদ্যুত ও গ্যাস লাইন বিচ্যুতি করে দেওয়ায় বন্ধ করতে হয়েছে। তবে উৎপাদনে থাকলেও কোম্পানিটির বিক্রির চেয়ে ব্যয় বেশি হচ্ছিল। তাই লোকসান অবধারিতই ছিল। এরমধ্যেও কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ভূয়া মজুদ পণ্য দেখানোসহ নানা অনিয়ম করেছে। যার প্রথম পর্ব আজ তুলে ধরা হল।
স্ট্যান্ডার্ড সিরামিকের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির গত ৩০ জুন চলতি দায়ের পরিমাণ ছিল ৪৮ কোটি ৫১ লাখ টাকা। এরমধ্যে ব্যাংক ঋণ ২০ কোটি ২৭ লাখ টাকা। অথচ কোম্পানিটির ৯ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্যসহ মোট চলতি সম্পদের পরিমাণ মাত্র ১১ কোটি টাকা। যা কোম্পানিটির আর্থিক অস্বচ্ছলতাকে তুলে ধরেছে। এরইমধ্যে কোম্পানিটি চলতি দায় পরিশোধে অক্ষম হয়ে গেছে। যা কোম্পানিটির সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটিয়েছে।
স্ট্যান্ডার্ড সিরামিকের গত ৩০ জুন সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৫ কোটি টাকা। এতে করে কোম্পানিটির নিট সম্পদ ঋণাত্মক হয়ে গেছে ২৪ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির ৯ কোটি ৭ লাখ টাকার ঋণ খেলাপি হয়ে গেছে। যা নিয়ে সমঝোতা বা অন্যকোন উপায়ে ঋণ পরিশোধেরও সক্ষমতা নেই।
এ কোম্পানিটির কারখানা ২০২৪ সালের ২৬ জানুয়ারি বন্ধ হয়ে গেছে। বকেয়া বিল না দেওয়া কোম্পানিটির কারখানা থেকে বিদ্যুত ও গ্যাস লাইন বিচ্যুতি করার কারনে কারখানা বন্ধ হয়ে গেছে। তবে বিদ্যুত, গ্যাস ও কাঁচামালের দর বেড়ে যাওয়ায় উৎপাদনে থাকাকালীন সময়ই কোম্পানিটির বিক্রি মূল্য থেকে ব্যয় বেশি হচ্ছিল। এতে করে আগের অর্থবছরের ২৪ কোটি ৪৫ লাখ টাকার পণ্য বিক্রি ২০২৩-২৪ অর্থবছরে নেমে আসে ৯ কোটি ৬৩ লাখ টাকায়। এতে করে কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে নিট লোকসান হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা।
এ কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৯ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে। এরমধ্যে ৭ কোটি ৮১ লাখ টাকার বা ১০৬১ মেট্রিক টন মজুদ পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ছিল (ওয়ার্ক ইন প্রসেস) বলে দেখিয়েছে। যে কোম্পানিটি ৭ মাসে (২০২৪ সালের ২৪ জুন বন্ধের আগে) উৎপাদন করেছিল ৯২৫ মেট্রিক টন। অথচ তারা উৎপাদন প্রক্রিয়ায় ৮ মাসের বেশি পণ্য ওয়ার্ক ইন প্রসেস হিসেবে দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *