মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

মুন্নু এগ্রোর বোনাস লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৪ টাকা ০৩ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *