বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

মেঘনা ব্যাংক এবং সেবা ফিনটেক লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি, মেঘনা ব্যাংক পিএলসি এবং সেবা ফিনটেক লিমিটেডএর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, মেঘনা ব্যাংক সেবা ফিনটেক লিমিটেডের গ্রাহকদের জন্য ডিজিটাল সল্যুশনএর মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাদিকুর রহমান এবং সেবা ফিনটেক লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলমুল হক সজীব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকএর হেড অব অপারেশনস  জনাব খালেদ হোসেন, হেড অব টেকনোলজি অপারেশনস জনাব মুহাম্মদ পাভেল আখতার, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, ফরেন রেমিট্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং জনাব শেখ পারভেজ মারেকার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের ইনচার্জ জনাব মোঃ কাইয়ুম হুসাইন এবং সেবা ফিনটেক লিমিটেডএর ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স জনাব মনিরুজ্জামান মনির, স্ট্র্যাটেজিক গ্রোথ পার্টনারশিপএর ম্যানেজার জনাব রিফাত শাহরুখ এবং সিনিয়র অফিসার জনাব তানজিম মাহমুদ রাকিন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *