বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

মেঘনা সিমেন্টের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১৫৩টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা পেইন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইসিবি ইসলামিক ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২ দশমিক ৯০ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *