রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

রেসের ৯ মিউচুয়াল ফান্ডের ব্লক লেনদেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ব্লক মার্কেটে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচায় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রবিবার (৯ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সোমবার (১০ জুন) থেকে ফান্ডগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বিদ্যমান নিয়মে ফান্ডগুলোর লেনদেন চলবে।

গতকাল দেওয়া বিএসইসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

হঠাৎ করে কেন ব্লক মার্কেটে ফান্ডগুলোর ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা দেওয়া হয়ছিল, আবার মাত্র একদিনের মাথায় কেন তা প্রত্যহার করা হল সে বিষয়ে কিছু বলেনি বিএসইসি।

বর্তমানে রেস পরিচালিত ৯টি মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে। ফান্ডগুলো হচ্ছে-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *