রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার লেনদেনের সেরায় ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ মার্চ) লেনদেনের সেরায় উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থান উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকার।

১৭ কোটি ০৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, লাভেলো আইসক্রিম এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *