মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ পাঠিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ’ বি ক্যাটাগরি থেকে এ’ ক্যাটাগরিতে উন্নীত ‘

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *