সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বিআইএফসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।

সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৪ টাকা ৪২ পয়সা।

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তিতে জানানো হবে। এজিএম সংক্রান্ত জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *