লাভেলো আইসক্রিমের আয় বেড়েছে প্রায় ৩ গুণ
রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছিল ৩২ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় প্রায় ৩ গুণ বেড়েছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যা গত বছরে ছিল ৯৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।
