বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

লাভেলো আইসক্রিমের ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ২০২৩,শনিবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাঁতিন শামীমা নার্গিস হক। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো ইঞ্জিনিয়ার মো. একরামুল হক পরিচালকমন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ কর্মপরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য সুপারিশকৃত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।এছাড়া আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের সময়সীমা ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধিসহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন।

এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, মুহসীনিনা সারিকা একরাম, কোম্পানির ভারপ্রাপ্ত সচিব মো: দিদারুল আলম এফসিএমএ, সিএফও মুশতাক আহমদ এবং ইর্ন্টানাল অডিটের প্রধান মো: মহিউদ্দিন সরদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *