× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা।

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *