মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গোল্ডেন সন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৮ মার্চ) গোল্ডেন সনের ১৯ কোটি ৯৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের আজ ১৮ কোটি ৫০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মা, লাফার্জহোলসিম, বেস্ট হোল্ডিংস, এসএস স্টিল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *