সোমবার, আগস্ট ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ ব্যাংকটির ৫৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার।
৩৮ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিনডে বাংলাদেশ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইবনে সিনা ফার্মা, ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, রবি আজিয়াটা, টেকনো ড্রাগ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *