বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ড্রাগন সোয়েটার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (০৯ ডিসেম্বর) ড্রাগন সোয়েটারের ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকার। ৬ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেরিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার, ফাইন ফুডস, সালভো কেমিক্যাল এবং বাংলাদেশ শিপিং করপোরেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *