শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিএসসি

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ১০ কোটি ০৬ লাখ ৫৫ হাজার টাকার।
১০ কোটি ০৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারি, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *