রবিবার, মে ১০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের প্রথম কার্য দিবসে রবিবার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকসের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে সবচেয়ে লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ডমিনেজের ৩৩.৫৩ কোটি টাকার, বিডি থাই ফুডের ১৫.৩৯ কোটি টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪.৩৯ কোটি টাকার, এপেক্স স্পিনিংয়ের ১১.৮২ কোটি টাকার, টেকনো ড্রাগসের ১১.১০ কোটি টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১০.৮৭ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ১০.৭৮ কোটি টাকা, সিটি ব্যাংকের ১০.৪৯ কোটি টাকার ও অগ্নি সিস্টেমের ১০.৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *