বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ জুলাই) কোম্পানিটির ৩৬ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের আজ ৩০ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিএটিবিসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, আইডিএলসি ফাইন্যান্স, খান ব্রাদার্স, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *