সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির ১১ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন । কোম্পানিটির ১০ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *