সোমবার, আগস্ট ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের সঙ্গে প্রধান সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৮ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এদির ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৮২০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *