শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
এক্সক্লুসিভ

শাহজিবাজার পাওয়ারের মুনাফা বেড়েছে ৯৯ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ৯৯ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.৫১ টাকা বা ৯৯ শতাংশ।
কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৫০ টাকা বা ৪৪ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *