শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১১-১৫ অক্টোবর) ব্লক মার্কেটে মোট ১৫২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া বুধবার ২৮ কোটি ৯৯ লাখ, মঙ্গলবার ৩৮ কোটি ৭৩ লাখ, সোমবার ১০ কোটি ৬০ লাখ এবং রোববার ৩৩ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *