× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফসার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মোঃ নুরুল আফসার।

তিনি দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়িক জীবনের ৩৩ বছরের অভিজ্ঞতায় তিনি দেশের শিল্প ও ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি এফবিসিসিআইয়ের সদস্য এবং দেশ-বিদেশে বিভিন্ন মর্যাদাপূর্ণ ব্যবসায়িক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে Best Entrepreneur Award 2026, Commonwealth Top 100 CEO Award 2026 এবং Corporate Leadership Award 2026।

তাঁর এই নতুন দায়িত্ব দেশের ব্যাংকিং ও ব্যবসায়িক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *