বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

 বিদায়ী সপ্তাহে (১৮ জানুয়ারি-২২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৫.২৬ শতাংশ। সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস পিএলসি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪৪ টাকা ২০ পয়সা বা ৪.৩৭ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ২.৯৯ শতাংশ, লাভেলোর ২.৮১ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ২.৮০ শতাংশ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলসের ২.৬৯ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *