সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফাস ফাইন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে ফাস ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ফাস ফাইন্যান্স লিমিটেড শেয়ার দর ১৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৪০ টাকা।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ এবং সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৩.৭০ টাকা।
তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২০২.২০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মাইডাস ফাইন্যান্সের ৯.২৩ শতাংশ, বিআইএফসির ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.০০ শতাংশ, মিঙ্গার বিডির ৭.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ ও বেক্সিমকোর ৭.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।
সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
