শনিবার, আগস্ট ২৯, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে দর কমেছে ২০ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.২০ টাকা।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.১০ টাকা ।

তৃতীয় স্থানে থাকা এম এল ডাইংয়ের শেয়ার দর কমেছে ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ইউনিট দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৮.৮০ টাকা।

এ ছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও তহবিলের মধ্যে তুং-হাই নিটিংয়ের ১৪.৫৫ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১.৬১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১১.২৬ শতাংশ, রিং-শাইনের ১০.৮৭ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ১০.৩৪ শতাংশ শেয়ার দর কমেছে।

সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *