সিকদার ইন্স্যুরেন্সের ৫% নগদ ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার প্রেস.কম : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগে বছর ইপিএস ছিল ৮২ পয়সা (এডজাস্টেড)।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৮ পয়সায়।
আগামী ২১ আগস্ট বেলা সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
