রবিবার, জুলাই ২৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ এপ্রিল) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪ টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *