সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের পতনে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে তলানিতে ঠেকেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯১ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬ টির, কমেছে ২১১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *