মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

সূচকে মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ২১৪ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২১৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *