সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৭ পয়সা।
