স্কয়ার ফার্মার পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির পরিচালক অঞ্জন চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১৫ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
