রবিবার, মে ৩১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

স্টার অ্যাডহেসিভের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২.৫০ শতাংশ হচ্ছে নগদ লভ্যাংশ, বাকী ৫০ শতাংশ বোনাস।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৯৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১‌৮ টাকা ৩৬ পয়সা।
আগামী ২৫ জানুয়ারি বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *