বুধবার, জুন ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি আজিয়াটা

পূঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের বছর ২০২২ সালে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩৫ পয়সা।

আগামী ২৪ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *