বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

১ শতাংশ লভ্যাংশ দেবে লুব-রেফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৪২ পয়সা।
ঘোশিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *