২৬ নভেম্বর ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ঘোষিত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, জিবিবি পাওয়ার ও ওয়াটা কেমিক্যালস ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৯ নভেম্বর থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
