× Pujibazarpress - Follow Us
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
কোম্পানি সংবাদ

২৬ নভেম্বর ৬ কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, এটলাস বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল ও খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশ জেড ক্যাটাগরির শেয়ার হওয়ায় স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৩০ নভেম্বর, সোমবার। এই কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০১ ডিসেম্বর।

আর বাকী কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে আগামী ২৯ নভেম্বর, রবিবার আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *