৫ কোম্পানি হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৫ কোম্পানির। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, সোনারগাঁও টেক্সটাইল, এইচ আর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে মেঘনা পেটের স্ক্রিনে ৭০ হাজার ৫২৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে সোনারগাঁও টেক্সটাইলের স্ক্রিনে ১০ লাখ ৯৩ হাজার ৬১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
এছাড়া আনলিমা ইয়ার্ন ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
