অগ্নি সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি সেক্টর) খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ১৬ টাকা ৯৫ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৯ পয়সা আর গত বছরের একই সময় ছিল ৫৮ পয়সা।
