শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

অস্বাভাবিক দর বৃদ্ধিতে উদ্বিগ্ন কেঅ্যান্ডকিউ কর্তৃপক্ষ

পুঁজিবাজার প্রেস.কম :শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ এর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। যা দেখে কোম্পানি কর্তৃপক্ষও অবাক এবং উদ্বেগ প্রকাশ করেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।
জানা গেছে, কেঅ্যান্ডকিউ এর শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের কোম্পানির শেয়ার দর বৃদ্ধি দেখে তারা অবাক এবং উদ্বিগ্ন। কারন তাদের অপারেশনাল বা কাঠামোগত কোন পরিবর্তন আসেনি। যাতে শেয়ার দর এভাবে বাড়ার কোন কারন নেই।
উল্লেখ্য, কেঅ্যান্ডকিউ এর গত ৮ জুলাই শেয়ার দর ছিল ১৯৮.৬০ টাকায়। যা ২১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৫২.১০ টাকায়। অর্থাৎ দেড় মাসে শেয়ারটির দর বেড়েছে ১৫৩.৫০ টাকা বা ৭৭ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *