বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানে না স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠালে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গত ২৮ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ১৯১ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *