আইডিএলসির তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ০২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা।
