বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

আইপিডিসি ফাইন্যান্সের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজার প্রেস.কম : সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

এছাড়া, কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৭ মে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *