আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ট্রাস্টি সদস্যদের সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচ্য সময়ে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। যেখানে গত বছর বিনিয়োগকারীদের ৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
রোববার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২৮ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ৫৯ পয়সা। পর্যালোচনাধীন সময়ে কোম্পানির নগদ প্রবাহও কমেছে। এবার তা কমে ৩৬ পয়সায় নেমে এসেছে, যা গত অর্থবছরে ছিল ১ টাকা ৩০ পয়সা।
কোম্পানির রেকর্ড ডেট ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির শেয়ারের দাম আজ উন্মুক্ত থাকবে।
