আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন
পুঁজিবাজার প্রেস.কম সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন প্রতিষ্ঠানটির দর র দিনের তুলনায় ৪০ পয়সা বা ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে। যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করে
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির দর ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তুংহাং নিটিংয়ের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
