আগামীকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ২১ আগস্ট সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানির শেয়ার লেনদেনের জন্য বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করে।
